প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে ৩.১ কেজি হেরোইন উদ্ধার

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন স্টাফ রিপোর্টারঃ উজ্জ্বল বাংলাদেশ টিভি

র‍্যাব-৫, রাজশাহী, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চরবাগডাঙ্গা ইউপি’র মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রাম থেকে ৩.১ কেজি হেরোইনসহ এবরান আলী (৫৫) গ্রেফতার হয়েছে। তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানা এলাকায় নিয়মিত টহল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার ধারাবাহিকতায় ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত ০১:০৫ ঘটিকায় এবরান আলীকে তার নিজ বাড়ী থেকে আটক করা হয় এবং তার হেফাজতে থাকা কাপড়ের বাজার করার ব্যাগের ভিতর আলাদাভাবে ৩০টি স্বচ্ছ পলিথিন প্যাকেটে রক্ষিত বাদামী রংয়ের ৩,১০,০০,০০০ (তিন কোটি দশ লক্ষ) টাকা মূল্যের ৩.১ (তিন দশমিক এক) কেজি মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন