প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

শিক্ষকের মর্যাদা

শামসুন্নাহার সুমা, উজ্জ্বল বাংলাদেশ

শিক্ষক মোদের সবার গুরু
সকলের তরে চির মহান
তাই সারাজীবন আমি হই অবনত
করতে তাদের সম্মান।

দেশের জাতি গড়ার কারিগর
শিক্ষক নামক ব্যক্তিগণ
তাই ছাত্ররা যে পেশায় থেকনা কেন
করিও তাদের সম্মান প্রদর্শন।

শিশুকালে হাতে খড়ি দিয়ে বাবা-মা
রেখে যায় বিদ্যালয়েতে
সব শিক্ষা ও জ্ঞান অর্জনের ভার
সকল শিক্ষকদের হাতে দিয়ে।

শিক্ষক তাদের সন্তানতূল্য ভেবে
শেখায় শতক বুলি
তাই করনা কখনো অসম্মান
এসব শিক্ষকের শিরটুটি।

বাবা-মায়ের পরেই শিক্ষকের স্থান
রেখ মনে প্রাণে
ভবিষ্যত পানে ধাবিত হও
তাদের আর্শীবাদ নিয়ে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন