প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

সিরাজগঞ্জ-৩ আসনে ঐক্যবদ্ধ বিএনপি, ধানের শীষকে বিজয়ী করার অঙ্গীকার

খালিদ হাসান, স্টাফ রিপোর্টার,উজ্জ্বল বাংলাদেশ

সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত ও মনোনীত সকল প্রার্থী ঐক্যবদ্ধ হয়ে দলের প্রতীক ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। এ উপলক্ষে গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়।

‎

‎

‎সভায় উপস্থিত ছিলেন, ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ,রায়গঞ্জ, সলঙ্গা) আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রাপ্ত এমপি প্রার্থী ভিপি আয়নুল হক।

‎

‎ সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য রাহিদ মান্নান লেনিন, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

‎

‎

‎সভায় বক্তারা বলেন, দলীয় ঐক্যই বিজয়ের মূল শক্তি। ব্যক্তিগত মতপার্থক্য ভুলে সবাইকে একযোগে বিএনপির মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের পক্ষে মাঠে কাজ করতে হবে। জনগণের অধিকার আদায় ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন।

‎

‎

‎নেতৃবৃন্দ আরও বলেন, সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির সাংগঠনিক শক্তি আগের যেকোনো সময়ের চেয়ে সুসংগঠিত। সকল নেতা-কর্মীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আসন্ন নির্বাচনে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

‎

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন