প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

সুনামগঞ্জে-৫ আসনে জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুমন আহমদ, সুনামগঞ্জ প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারায় আসনে জাতীয় পার্টি এমপি প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়ন বাতিল হওয়ার পরও হাইকোর্ট থেকে রায় ফিরে পাওয়ার পর তিনি সাংবাদিক ও জনসাধারণ মানুষের সাথে মতবিনিময় সভা করেছে।

শুক্রবার রাতে ছাতকের রহমত’ভাগ নিজ বাসায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভার শুরুতে পবিত্র মহা গ্রন্হ আল- কোরআন  তেলাওয়াত এর মাধ্যমে সভা আরম্ভ করা হয়।

আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম বলেন, আমি প্রতিশ্রুতি দিলাম যে, নির্বাচিত হলে ছাতক-দোয়ারাবাজারের কোনো রাস্তাঘাট আর অবহেলিত থাকবে না। প্রতিটি এলাকার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করা হবে। এলাকার অভাবী ও নিরীহ মানুষের দীর্ঘদিনের কষ্ট দূর করাই হবে তার প্রধান লক্ষ্য।জাহাঙ্গীর আলম জানান, তিনি রাত-দিন এই অঞ্চলের উন্নয়ন নিয়ে পরিকল্পনা করছেন। জয়ী হলে এই নির্বাচনী এলাকাকে সারা দেশের মধ্যে একটি ‘মডেল’ এলাকা হিসেবে রূপান্তরিত করবেন।তিনি বিশ্বাস করেন, সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে লাঙ্গল প্রতীকে সমর্থন দেয়, তবেই এই অঞ্চলের ভাগ্য পরিবর্তন সম্ভব।

সভায় উপস্থিত বক্তারা বলেন, ছাতক ও দোয়ারাবাজার এলাকা দীর্ঘদিন ধরে উন্নয়নের দিক থেকে অবহেলিত। এলাকার রাস্তাঘাট ও অবকাঠামোগত সমস্যার সমাধানে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জাহাঙ্গীর আলমকে জয়যুক্ত করার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, তিনি নির্বাচিত হলে এই দুই উপজেলাকে একটি উন্নত ও আধুনিক মডেল হিসেবে রূপান্তর করবেন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করবেন।

এতে আরও উপস্থিত ছিলেন:- জনাব মো: নজির হোসেন মাস্টার,সিনিয়র সহ-সভাপতি দোয়ারা বাজার উপজেলা জনাব মো: শামসুদ্দিন আহমদ,সাধারণ সম্পাদক ছাতক উপজেলা,জনাব মো: কেনু মিয়া সহ-সভাপতি দোয়ারা বাজার উপজেলা, জনাব মো: হাবিবুল্লাহ হেলালী,সাধারণ সম্পাদক দোয়ারাবাজার, জনাব নূর হোসেন মো: আব্দুল্লাহ সাংগঠনিক সম্পাদক দোয়ারাবাজার,জনাব মো: আবুল হোসেন প্রচার সম্পাদক ছাতক উপজেলা, জনাব ইকবাল হোসেন বুলু সভাপতি সুরমা ইউনিয়ন, জনাব ইজাজুর রহমান ইজাজ সাবেক শ্রমিক নেতা,জনাব শাহ মো: আনোয়ার সভাপতি সিংচাপইড় ইউনিয়ন, জনাব জহিরুল ইসলাম সভাপতি যুব সংহতি ছাতক ও সদস্য কেন্দ্রীয় যুব সংহতি! জনাব মোঃ দিলোয়ার আলী সভাপতি স্বেচ্ছাসেবক পার্টি ছাতক উপজেলা, জনাব আব্দুস মালিক মিলন,সমাজ কল্যাণ সম্পাদক, জনাব আব্দুল ওয়াহাদ,ছাতক উপজেলা, জনাব ফখরুল ইসলাম, সাবেক সভাপতি ছাতক! মোঃ আব্দুছ সালিম,মোঃ আব্দুল আহাদ, মোঃ মিলন আহমেদ, স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
​
সভার শেষ পর্যায়ে প্রার্থী জাহাঙ্গীর আলমের জনসাধারণের কল্যাণের স্বার্থে এবং এলাকার সার্বিক উন্নতির লক্ষ্যে সবার কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন। সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে সভাটি নির্বাচনী আমেজে পরিণত হয়।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন