প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

মৌচাক ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

‎মোঃ ফরহাদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ

বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টায় মৌচাক ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা ঈদগাঁ মাঠে ৬ নম্বর ওয়ার্ডে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
‎
‎কালিয়াকৈর উপজেলা যুবদলের মো. আসকর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মৌচাক ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. এনায়েত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইজুদ্দিন আহমেদ।

দোয়া মাহফিলে বিএনপির গাজীপুর জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

‎বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা স্মরণ করে তার রুহের মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

‎অনুষ্ঠান শেষে মহান আল্লাহর দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন