খাগড়াছড়ির মাটিরাঙ্গা জোনের আওতাধীন চৌধুরীঘাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ আটক করেছে মাটিরাঙ্গা জোন সদর।
জানা যায়, আজ ১৬ জানুয়ারি ২০২৬ ইং তারিখে দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোন সদর থেকে ওয়ারেন্ট অফিসার মোঃ আনিসুল হক এর নেতৃত্বে একটি সি-টাইপ টহল দল মাটিরাঙ্গা উপজেলার চৌধুরীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন মোট ৬৮ টুকরা অবৈধ সেগুন কাঠ আটক করা হয়, যার পরিমাণ ৮৯.১১ ঘনফুট।
আটককৃত সেগুন কাঠের আনুমানিক সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে (৮৯.১১ × ১৫০০ টাকা) = ১,৩৩,৬৬৫ টাকা, যা এক লক্ষ তেত্রিশ হাজার ছয়শত পঁয়ষট্টি টাকা মাত্র।

পরবর্তীতে বিকেল ৩টা ৩০ মিনিটে উদ্ধারকৃত অবৈধ সেগুন কাঠগুলো যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে মাটিরাঙ্গা বন বিভাগ অফিসে হস্তান্তর করা হয়।
স্থানীয়ভাবে অবৈধ বনজ সম্পদ পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এম.এ.সিদ্দিক - খাগড়াছড়ি জেলা প্রতিনিধি