তাড়াশ পৌর এলাকার ভাদাশ গ্রামের এক যুবক এক কোটিরও বেশি টাকা হেরেছেন অনলাইনে জুয়া খেলে।
আমি তাকে খুব কাছ থেকে চিনতাম। আপাদমস্তক ইসলামিক মাইন্ডের ছিলেন। তাড়াশ ডাচ বাংলা এজেন্ট ব্যাংকে তার টাকা ছিল প্রায় ৭০ লাখ। সব মিলে নিজের টাকা হেরেছেন কোটি টাকার মত। ৮ লাখ টাকা ঋণ করে জুয়ায় হেরেছেন। এখন সে গ্রাম ছাড়া। সর্বস্বান্ত হওয়ার করুন গল্প কেবল এক যুবকের নয়, তাড়াশ উপজেলার হাজারো মানুষের। 😭
তাড়াশে খুবই সহজলভ্য মাদক হয়ে উঠেছে ইয়াবা। অবাধে চলছে বেচাকেনা। ভদ্র পরিবারের অনেকেই ইয়াবা সেবন করে নিজের ধ্বংস ডেকে আনছেন রাতারাতি।😭
অন্ধকার পথ থেকে বেরিয়ে সবাই আলোর পথে আসুন। জীবনটাকে নতুন করে সাজিয়ে নিন। আপনার ইচ্ছা শক্তিই যথেষ্ট, সবই সম্ভব। 🤲

মো: গোলাম মোস্তফা, সভাপতি, তাড়াশ মডেল প্রেস ক্লাব 