প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

নবাগত ফেনী পুলিশ সুপারের সাথে জেলা ও দায়রা জজ আদালতের পিপি/এপিপির সৌজন্য সাক্ষাৎ

মোহাম্মদ হানিফ ফেনী জেলা সংবাদদাতা

ফেনী জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর (পি পি) এডভোকেট মেজবাহ উদ্দিন খাঁনের নেতৃত্বে পিপি ও এপিপি গণ নবাগত ফেনী পুলিশ সুপার শফিকুল ইসলাম মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

ফেনী পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় পিপি ও এপিপি গণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান এবং ফেনী জেলায় তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মতবিনিময়কালে ফেনী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, আদালতের বিচারিক কার্যক্রমকে আরও গতিশীল করা, মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি এবং পুলিশ ও প্রসিকিউশন বিভাগের মধ্যে সমন্বয় জোরদারের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞ পিপি এডভোকেট মেজবাহ উদ্দিন খাঁন বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ ও প্রসিকিউশন বিভাগের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। আমরা আশা করি নবাগত পুলিশ সুপারের নেতৃত্বে ফেনীতে অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।”

নবাগত পুলিশ সুপার শফিকুল ইসলাম মহোদয় সৌজন্য সাক্ষাতে সন্তোষ প্রকাশ করে বলেন, “ফেনী জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ প্রশাসন সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করবে। এক্ষেত্রে পিপি ও এপিপি গণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভাটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে আইন প্রয়োগকারী সংস্থা ও প্রসিকিউশন বিভাগের মধ্যে আরও নিবিড় সমন্বয়ের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন