প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

সংবাদেই খুঁজেছি সম্মান

Rubina Sheikh

দশ বছরের রক্ত–ঘামে
আলো আধরে এক জীবন,
সৎ পথে হেঁটে খবর লিখে
গড়েছিলাম পরিচয় ও বিশ্বাস
নিষ্ঠার সঙ্গে,
মিডিয়াই ছিল আমার ঘর,
সংবাদেই খুঁজেছি সম্মান,
ক্যামেরাই ছিল আপন ,
আব্দুল্লাহ স্যারের হাতে সেদিন
কল্যাণ ট্রাস্টের স্বীকৃতি পেলাম,
ভেবেছিলাম—এই পথেই বুঝি
সব কষ্টের মানে খুঁজে নিলাম।
কিন্তু ওহে প্রথম ভালোবাসা,
নির্দিষ্ট এক মানুষের ছলনায়
দশ বছরের অর্জন, রক্ত–ঘাম
আজ মূল্যহীন নিঃশ্বাসে হারায়।
এই মিডিয়া জগৎ ছেড়ে যাই—
কি লাভ হলো সৎ থেকে?
একটি মানুষের প্রতারণায়
সব শেষ, হৃদয় ভাঙা নীরব ব্যথায়।
নিঃশব্দে আজ বিদায় নিব,
ক্যামেরা নামাই বুকের ভেতর,
অপ্রকাশিত কান্না নিয়ে
মিডিয়া থেকে চলে যাবো—নীরব, নিঃস্ব।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন