প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

বগুড়ায় হোটেল সান এন্ড সি-তে অভিযান

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

বগুড়া শহরের সাতমাথা এলাকার মেরিনা রোডে অবস্থিত হোটেল সান এন্ড সি-তে যৌথ মনিটরিং অভিযান পরিচালনা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টা থেকে শুরু হওয়া অভিযানে প্রতিষ্ঠানটিতে একাধিক গুরুতর স্বাস্থ্যঝুঁকিপূর্ণ অনিয়ম শনাক্ত করা হয়।

মনিটরিংকালে দেখা যায়—
১. অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করা হচ্ছে;
২. ময়লা কাপড় ব্যবহার করে জিলাপি তৈরি এবং পোড়া তেলে পরোটা ভাজা হচ্ছে;
৩. রান্নাঘর অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে;
৪. ফ্রিজে রান্না করা ও কাঁচা খাদ্য একসঙ্গে সংরক্ষণ করা হচ্ছে;
৫. নিষিদ্ধ ও ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ-এর উপস্থিতি এবং খাবারে ব্যবহার করা হচ্ছে;
৬. ইঁদুর, আরশোলা ও বিভিন্ন কীটপতঙ্গ খাবারের ওপর অবাধে বিচরণ করছে।

এসব অপরাধের প্রেক্ষিতে হোটেল সান এন্ড সি-কে ১,০০,০০০/- (এক লাখ) টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন, মোঃ রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বগুড়া এবং মোঃ মেহেদি হাসান, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মোঃ শরীফুল ইসলাম, নমুনা সংগ্রহ সহকারী, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া এবং মোঃ আব্দুল কাদের, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া।

অভিযানকালে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি চৌকস দল।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন