প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

ধর্মীয় প্রতিষ্ঠান ও কবরস্থানের উন্নয়ন একটি সামাজিক দায়িত্ব: কৃষিবিদ হাসান জাফির তুহিন

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের সোন্দভা কেন্দ্রীয় কবরস্থান উন্নয়নকল্পে আয়োজিত এক বিরাট ইসলামী জালসা শনিবার অনুষ্ঠিত হয়েছে।

জালসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা–৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দেশবরেণ্য কৃষিবিদ হাসান জাফির তুহিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এতে এলাকার আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

বক্তারা কবরস্থানের উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং সমাজে ধর্মীয় ও মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতে এ ধরনের ইসলামী জালসার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে হাসান জাফির তুহিন বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান ও কবরস্থানের উন্নয়ন একটি সামাজিক দায়িত্ব, যা সম্মিলিত প্রচেষ্টায় বাস্তবায়ন করা সম্ভব।

বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন, আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন