প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

সাবাকে কার খালা শাশুড়ি বললেন শাওন

ইউ বি টিভি ডেস্ক

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সরব জনপ্রিয় মডেল – অভিনেত্রী সোহানা সাবা। দেশের পরিবর্তিত বর্তমান পরিস্থিতি, অন্তবর্তীকালীন সরকারের বিভিন্ন বিষয় নিয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেলে পরোক্ষভাবেই একের পর এক স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন এই তারকা।এরই ধারাবাহিকতায় বিগত কয়েকদিনে অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের পুরোনো স্ট্যাটাস একের পর এক নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার দিতে দেখা গেছে সোহানা সাবাকে।
সাবা অনেকটা ‘খোঁচা’ দেওয়ার মতোই স্ট্যাটাসগুলো শেয়ার করে বিভিন্ন মজার ক্যাপশন জুড়ে দিচ্ছেন নিজের ফেসবুক পোস্টে। তাতে তিনি উল্লেখ করেছেন – আজকাল আসিফ নজরুলের ‘ভক্ত’ হয়ে গেছেন। এর ঠিক কয়েকদিন আগেই আসিফ নজরুলের পুরোনো একটি স্ট্যাটাস শেয়ার করে সোহানা সাবা লেখেন – আজকাল স্যারের ফেসবুক পেজ ঘুরে দেখতে খুব ভালো লাগে। আমি তার ফ্যানগার্ল। সাবা’র ওই পোস্টের কমেন্টবক্সে এসে মন্তব্য করেন আরেক জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন। ওই কমেন্টে তিনি সোহানা সাবাকে উদ্দেশ্য করে লেখেন – আমার মেয়ে জামাইয়ের দিকে চোখ দিবি না, খবরদার!
শাওন প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী। হুমায়ূন আহমেদের প্রথম ঘরের সন্তান অভিনেত্রী শিলা আহমেদকে বিয়ে করেছেন আসিফ নজরুল। সেই দিক থেকে সম্পর্কে শাওনের জামাতা হন এই অধ্যাপক। আর এই কারণেই শনিবার (৫ অক্টোবর) দুপুরে শাওনকে উদ্দেশ্য করে আরেকটি স্ট্যাটাস দিতে দেখা যায় সোহানা সাবাকে। যেখানে এই অভিনেত্রী লেখেন, চীনের দুঃখ হোয়াংহো, আমার মেহের আফরোজ শাওন আপুর মেয়ের জামাই (আসিফ নজরুল) ওরফে স্যারের দুঃখ তার পুরোনো ফেসবুক স্ট্যাটাস। ওই পোস্টের মন্তব্যঘরে এসে শাওন আবার সোহানা সাবাকে মনে করিয়ে দেন, তুই কিন্তু খালা শাশুড়ি, হুমমম।
উল্লেখ্য, ব্যক্তিজীবনে সোহানা সাবা ও মেহের আফরোজ শাওন দু’জনে বেশ ভালো বন্ধু। বন্ধুত্বের জায়গা থেকেই নানা খুনসুটিতে মেতে ওঠছেন তারা। এই খুনসুটি ভক্তরাও বেশ উপভোগ করছেন। আবার কখনো সমালোচনাতেও মেতে ওঠছেন ভক্তরা।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন