প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফেনীতে পৈতৃক বাড়িতে কুলখানি অনুষ্ঠিত

মোহাম্মদ হানিফ ফেনী জেলা সংবাদদাতা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে তার পৈতৃক বাড়িতে কুলখানি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফুলগাজী সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী মজুমদার বাড়ির উঠানে এই ধর্মীয় ও মানবিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে অতিথি ও আগত সাধারণ মানুষের মাঝে খাবার পরিবেশন করা হয়। আয়োজক সূত্রে জানা যায়, প্রায় ৬ হাজার দাওয়াতি মেহমানসহ মোট প্রায় ১০ হাজার মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত হিসেবে সনাতন ধর্মাবলম্বীদের জন্য আলাদা খাবারের ব্যবস্থাও রাখা হয়। সকাল সাড়ে ১০টা থেকে ধারাবাহিকভাবে খাবার পরিবেশন শুরু হয়।

অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ফেনী–১ আসনের যুবদলের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেন। বিশেষ করে ফুলগাজী উপজেলা যুবদলের নেতাকর্মীরা আগের রাত থেকেই উপস্থিত থেকে সিনিয়র নেতৃবৃন্দের দিকনির্দেশনায় সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন।

কুলখানি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী–৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল আউয়াল মিন্টু, ফেনী–২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীন ভিপি। এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ফেনী–১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী রফিকুল আলম মজনুর নেতৃত্বে এই কুলখানি অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানটি এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং ধর্মীয় সৌহার্দ্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির এক ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন