প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ: গরিব-দুঃখীদের পাশে সামাজিক সংগঠন

হৃদয় ইসলাম, তাড়াশ

শীতের কনকনে ঠান্ডা থেকে গরিব ও দুঃখী মানুষদের রক্ষা করতে দেশীগ্রাম ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। স্থানীয় সামাজিক সংগঠন “দেশীগ্রাম ইউনিয়ন সোস্যাল অর্গানাইজেশন”-এর উদ্যোগে ইউনিয়নের দুস্থ ও প্রয়োজনীয় পরিবারগুলোর মধ্যে উষ্ণ কম্বল বিতরণ করা হয়েছে।
‎
‎শুক্রবার সকালে দেশীগ্রাম ইউনিয়নের কেন্দ্রীয় স্থানে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। এ সময় সংগঠনের পক্ষ থেকে এলাকার প্রায় 100টি গরিব পরিবারের মধ্যে নতুন কম্বল পৌঁছে দেওয়া হয়।
‎
‎দেশীগ্রাম ইউনিয়ন সোস্যাল অর্গানাইজেশনের সভাপতি জনাব মোঃ সবুজ তালুকদার বলেন, “শীতকালে আমাদের এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়ান নৈতিক দায়িত্ব। আমাদের সংগঠন সব সময় দেশীগ্রামের গরিব, দুঃখী ও সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
‎
‎তিনি আরও বলেন , “কেবল শীতবস্ত্র নয়, আমরা শিক্ষা, চিকিৎসা ও বিভিন্ন জরুরি সহায়তা নিয়েও কাজ করে যাচ্ছি। সামনের দিনগুলোতেও আমরা মানুষের সেবায় নিবেদিত থাকব।”
‎
‎স্থানীয় বাসিন্দা ও কম্বল প্রাপ্ত একজন সুবিধাভোগী মোঃ ছাবেদ আলী বলেন, “আমর শীতে খুব কষ্ট হতো, কিন্তু এই কম্বল পেয়ে অনেক উপকৃত হলাম।”

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন