প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

দুর্গাপুরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

মোঃ খোরশেদ আলম লালন, ব্যুরো চিফ রাজশাহী

রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলায় অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার ০৬ জানুয়ারি২০২৬ ইং বিকেল ৩টা ৩০ মিনিটে দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের গৌরিহার এলাকায় প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে অনুমোদন ব্যতীত পুকুর খননরত অবস্থায় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। এ সময় দেখা যায়, কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই ভেকু মেশিন ব্যবহার করে কৃষিজমিতে পুকুর খনন করা হচ্ছিল, যা পরিবেশ ও কৃষি উভয়ের জন্য মারাত্মক হুমকি।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অবৈধভাবে ব্যবহৃত ভেকু মেশিনটি তাৎক্ষণিকভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) লায়লা নুর তানজু তিনি জানান,জনস্বার্থ রক্ষা,কৃষিজমি ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ পুকুর খনন বন্ধে আরও কঠোর নজরদারির অবস্থানে প্রশাসন বদ্ধ পরিকর, মানুষের কল্যাণে কাজ করতে প্রশাসনের স্বচ্ছ ভূমিকা চলমান থাকবে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন