প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

গাজীপুরে জাতীয় পার্টি নেতার ভাই শহিদুল ইসলাম শিপুর ইন্তেকাল

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে জাতীয় পার্টি নেতার ভাই শহিদুল ইসলাম শিপুর ইন্তেকাল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম দীপুর ছোট ভাই, গোপালপুর পূর্ব পাড়া নিবাসী শহিদুল ইসলাম শিপু আজ বেলা ১১টায় শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন ,ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও গাজীপুরবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম শিপু দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিনি এলাকায় একজন স্পষ্টভাষী ও আপোষহীন নেতা হিসেবে পরিচিত ছিলেন। গাজীপুরে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে তাঁর দৃঢ় অবস্থান স্থানীয়ভাবে প্রশংসিত ছিল। অসহায়, দরিদ্র ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি বিশেষভাবে সম্মানিত ছিলেন।
মরহুমের জানাজা আগামীকাল বেলা ১১টায় টিএনটি কল্যাণী মাঠে অনুষ্ঠিত হবে—ইনশাআল্লাহ। এরপর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। জানাজায় উপস্থিত হয়ে মরহুমের রূহের মাগফিরাত কামনায় দোয়া করার জন্য পরিবার পক্ষ থেকে সর্বস্তরের মানুষের প্রতি বিশেষ অনুরোধ করা হয়েছে।
শহিদুল ইসলাম শিপুর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল গভীর শোক প্রকাশ করেছে। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আল্লাহ তায়ালা মরহুমকে ক্ষমা করুন, তাঁর কবরকে জান্নাতের বাগানসমূহের একটি বাগান বানিয়ে দিন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন