প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

অভিনেতা প্রবীর মিত্র, ফুটবল–হকিও খেলেছেন

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

স্কুলজীবনে ক্রিকেটার ছিলেন খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র। শুধু ক্রিকেট নয়, হকি, ব্যাডমিন্টন, ফুটবলও খেলেছেন তিনি।
তবে অভিনেতা পরিচয়ের আড়ালে খেলোয়াড় পরিচয় চাপা পড়ে গেছে। তাঁর পুরো নাম প্রবীর কুমার মিত্র। আজ তাঁর চলে যাওয়ার দিন। ২০২৫ সালেই এই দিনে ঢাকার একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন প্রবীণ এ অভিনেতা। প্রথম মৃত্যুবার্ষিকীতে অনেকেই তাঁকে স্মরণ করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিয়ে তাঁর কাজের মূল্যায়ন করছেন।
প্রায় ১০ বছর আগে ইউরো বিডিনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কুলজীবনের স্মৃতিচারণা করেছিলেন এই খ্যাতিমান অভিনেতা। ঢাকার পোগোজ স্কুলে পড়াকালে প্রথম বিভাগ ক্রিকেট খেলেছেন তিনি।
প্রবীর মিত্র বলেন, ‘আসলে সাংস্কৃতিক জগতে আমার আসার কথা ছিল না। আমি ছিলাম স্পোর্টসম্যান। ফুটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন খেলতাম। সারা বছর মাঠে পড়ে থাকতাম। সারা বছর খেলতাম। আমি ফার্স্ট ডিভিশনে ক্রিকেট খেলতাম, হকি ফার্স্ট ডিভিশনে খেলতাম। ফুটবলে সেকেন্ড ডিভিশনে খেলতাম। ফার্স্ট ডিভিশনে ওঠার পর বাসা থেকে খেলা বন্ধ করে দিল।’
পরে আর খেলা চালিয়ে যাননি প্রবীর মিত্র। অভিনয়ে নিয়মিত হয়েছেন, অভিনয়শিল্পী হিসেবে তারকাখ্যাতি পেয়েছেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন