প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

তারেক রহমানের সাথে জোটপ্রার্থী মাও. জুনায়েদ হাবিবের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মাওলানা জুনায়েদ আল হাবিবের সৌজন্য সাক্ষাৎ।

 

সোমবার (৫ জানুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের জোট মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল- হাবিব তাঁর ভেরিফাইড ফেসবুক এ্যাকাউন্টে তারেক রহমানের ছবি, ভিডিওসহ ২টি পোস্ট দেয়। সেখানে লেখা হয়-

“বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলামের মনোনীত প্রার্থী, বিশিষ্ট আলেমে দ্বীন ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা জুনায়েদ আল হাবিব।

সাক্ষাৎকালে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক পরিবেশ, জনগণের ভোটাধিকার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং তৃণমূল পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় তারেক রহমান মাওলানা জুনায়েদ আল হাবিবের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান।

এ সময় তারেক রহমান ঐক্যবদ্ধভাবে বিএনপি ও জোটভুক্ত সকল নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন, যাতে আসন্ন নির্বাচনে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর হয়।

মাওলানা জুনায়েদ আল হাবিব তারেক রহমানের দিকনির্দেশনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি দলীয় সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী জনগণের পাশে থেকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পোস্টটি শেয়ার করার ঘন্টাখানেকের ভিতর ৫ হাজারের ওপর লাইক, ৫০০ এর উপর কমেন্ট ও শতাধিক শেয়ার হয়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন