প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

কাস্টমস কর্মকর্তার ২০ ভোরি স্বর্ণসহ প্রাইভেটকার উদ্ধার

মোঃ শাহিন হাওলাদার খুলনা জেলা বিশেষ প্রতিনিধি

খুলনা ফুলতলার ভৈরব নদীতে ডুবে যাওয়া প্রাইভেটকার যার নাম্বার ঢাকা মেট্রো -গ ১৬-১৭২৫ ২০ভোরি স্বর্ণ সহ উদ্ধার করেছে ডুবুরিদল।
শুক্রবার রাতে খানজাহান আলী থানাধীন ইস্টার্ন জুট মিল সংলগ্ন আমতলা খেয়াঘাট দিয়ে নৌকাযোগে পার হয়ে সিদ্ধিপাশা খেয়াঘাটে নামার সময় প্রাইভেট কারটি ভৈরব নদীতে ডুবে যায়। এ সময় গাড়ির ভেতরে ২০ ভোরি স্বর্ণসহ অন্যান্য মালামাল ছিলো তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
জানা যায়, ঘটনার দিন রাত আনুমানিক ৯ টার দিকে চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুল ইসলাম তার টয়েটো প্রিমিও ব্র্যান্ডের নতুন প্রাইভেটকারে স্বপরিবারে খুলনা থেকে কেনাকাটা সেরে যশোরের অভয়নগর উপজেলা সিদ্ধিপাশা গ্রামের বাড়ি যাচ্ছিলেন।
আমতলা খেয়াঘাট দিয়ে নৌকা যোগে প্রাইভেটকারটি ভৈরব নদী পার হয়ে সিদ্ধিপাশা খেয়াঘাটে নামার সময় নদীতে ডুবে যায়। শনিবার কারটি উদ্ধারের জন্য চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তা ও গাড়ির মালিক মইনুল ইসলাম ৪৫ হাজার টাকা চুক্তিতে ডুবুরি দল ভাড়া করে। বেলা ২ টা থেকে টানা তিন ঘন্টা চেষ্টা চালিয়ে বিকেল পাঁচটায় ডুবুরি দল প্রাইভেটকারটি উদ্ধার করতে সক্ষম হয়। ডুবে যাওয়ার সময় গাড়ির ভীতর প্রায় ২০ ভরি স্বর্ণসহ অন্যান্য মালামাল ছিল।
গাড়িটি উদ্ধারের সময় আশে পাশের উৎসুক জনতা নদীর দুই পাড়ে ভিড় জমায়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন