প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

জননেতা শাহজাহান চৌধুরীকে হাদী স্টাইলে হত্যার হুমকি দিয়ে চিঠি

উখিয়া প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি, এন,পি কক্সবাজার জেলা শাখার সভাপতি উখিয়া টেকনাফ থেকে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও হুইপ জননেতা শাহজাহান চৌধুরীকে হাদী স্টাইলে হত্যা হুমকি দিয়ে ডাকযোগ চিঠি প্রেরণ। ৪ জানুয়ারি সকাল আনুমানিক ৯ টার সময় উখিয়া পোস্ট অফিসে দায়িত্বরত একজন কর্মচারী একটি রেজিস্ট্রিকৃত চিঠি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উখিয়া টেকনাফের মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী জননেতা শাহজাহান চৌধুরী বাসভবনে যান এই সময় প্রাপক চিঠির খাম খোললে দেখতে পান কাফনের কাপড় সম্বলিত একটি চিঠি যেখানে স্পষ্ট লিখা আছে এই বারে জাতীয় সংসদ নির্বাচন থেকে যদি আপনি সরে না দাড়াঁন ২৪ ঘন্টার মধ্যে আপনাকে হাদী স্টাইলে হত্যা করা হবে।চিঠি পড়ে তিনি প্রথম হতবিহ্বল হয়ে পড়ে পরে তাত্ক্ষণিক উখিয়া থানায় গিয়ে জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করেন যার নাম্বার -১৮১, তারিখ ৪/১/২০২৬ ইং
চিঠিতে হুমকি দাতা হিসেবে উল্লেখ আছে মুমিনুল আলম,আঞ্চলিক কো-অর্ডিনেটর ব্যাটালিয়ান-৭১
বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন