প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেফতার

মোঃ আব্দুল আজিজ ব্যবস্থাপনা সম্পাদক

পাবনার ভাঙ্গুড়ায় ককটেল বিস্ফোরণ মামলায় গোলাম মোস্তফা (৪০) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়।

সে উপজেলার মন্ডতোষ ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি । তার বাড়ি উপজেলার চকমৈষাট গ্রামে।এর আগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে নিজ গ্রামের মন্ডতোষ ইউনিয়ন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাকে পাবনা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন