প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

সিয়ামের হুঁশিয়ারি

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

নতুন প্রত্যাশা নিয়ে শুরু হয়েছে ২০২৬ সাল। বছরের প্রথম দিনেই উৎসবের আবহে ভাসছেন শোবিজ অঙ্গনের তারকারা। সামাজিক মাধ্যমে ভক্তদের জানাচ্ছেন নতুন বছরের শুভেচ্ছা, শেয়ার করছেন আগামী দিনের ভাবনা ও পরিকল্পনা। তাদের একজন ঢাকাই সিনেমার নায়ক সিয়াম আহমেদ।
২০২৬ সালের প্রথম দিনে (বৃহস্পতিবার) সামাজিক মাধ্যমে বিগত বছরের সাফল্য ও দর্শকদের উন্মাদনা নিয়ে স্মৃতিচারণ করেন।
সিয়াম লেখেন, এই বছরটা শুরু হয়েছিল অনেক আশঙ্কা আর অনিশ্চয়তা নিয়ে। ঠিক সেই সময়েই বিনোদনের কাজটা আরও বেশি জরুরি হয়ে ওঠে- মানুষকে একটু হলেও বাস্তবের চাপ থেকে দূরে নিয়ে যাওয়া, কিছুক্ষণ হাসানো, কাঁদানো, কিংবা নতুন একটা জগতে নিয়ে যাওয়া।
গেল বছরের অন্যতম সেরা সিনেমা ‘জংলি’ প্রসঙ্গে সিয়াম লেখেন, ঈদে লক্ষ লক্ষ মানুষ পরিবার নিয়ে সিনেমাহলে এসেছেন ‘জংলি’ দেখতে। আপনারা হেসেছেন, কেঁদেছেন, পরম মমতায় আমাকে জড়িয়ে ধরেছেন। সিনেমাহলে লুকিয়ে লুকিয়ে আমি দেখেছি- বাবা সন্তানকে আগলে ধরে বসে আছেন, মায়ের চোখ দিয়ে অঝোরে পানি ঝরছে। বিশ্বাস করুন, আপনাদের সেই ভালোবাসা দেখে আমারও চোখ ভিজে উঠেছে। একজন অভিনেতার জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে!

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন