প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

কুমিল্লা-১ আসনে বৈধতা পেলেন খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামাল

আল রোকন কুমিল্লা জেলা প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামালের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার কুমিল্লা রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাছাই-বাছাই শেষে তার প্রার্থিতা ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন কর্তৃক বরাদ্দকৃত ‘দেওয়াল ঘড়ি’ প্রতীক নিয়ে তিনি এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামাল সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “ইনশাআল্লাহ, এই বিজয় হবে গণমানুষের ও ইনসাফ প্রতিষ্ঠার। আমি দাউদকান্দি ও মেঘনাবাসীর অধিকার আদায়ে অঙ্গীকারবদ্ধ।”

দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

প্রার্থিতা নিশ্চিত হওয়ার পর তিনি নির্বাচনী এলাকার ভোটারসহ দেশবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবে।

খেলাফত মজলিসের স্থানীয় নেতাকর্মীরা জানান, মাওলানা আব্দুল কাদের জামালের প্রার্থিতা বৈধ হওয়ায় তৃণমূল পর্যায়ের কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তারা এখন থেকেই ‘দেওয়াল ঘড়ি’ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণার প্রস্তুতি নিচ্ছেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন