ফরিদপুর সালথায় অপারেশন ডেভিল হান্ট ফেজ – বিশেষ অভিযানে আটক- ২, অভিযান চালিয়ে বল্লভদী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ মোল্যা (৬৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারী) দুপুরে তাদেরকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
বুধবার রাতে ফুলবাড়ী এলাকা থেকে ইউনুস মোল্লাকে ও বৃহস্পতিবার সকালে সালথা বাজার এলাকা থেকে ইউসুফ মাতুব্বরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইউনুস মোল্লা উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত পাচু মোল্লার ছেলে এবং ইউসুফ মাতুব্বার ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রামের বাসিন্দা।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে অপারেশন ডেভিল হান্ট -ফেজ নামক বিশেষ অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের দুই নেতা ইউনুস মোল্লা ও ইউসুফ মাতুব্বারকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর