প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

ভাঙ্গুড়া সারুটিয়া মাজার ইবতেদায়ী মাদ্রাসায় বই বিতরণ

মোঃ আব্দুল আজিজ ব্যবস্থাপনা সম্পাদক 

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের উত্তর সারুটিয়া মাজার ইবতেদায়ী মাদ্রাসায় বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পহেলা জানুয়ারী সকাল ১০ টায় মাদরাসার মাঠে প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় ও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি প্রফেসর মোঃ আসাদুজ্জামান বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল খালেক সরকার,দাতা সদস্য মোঃ আব্দুল সালাম সরকার ও মোঃ আব্দুল জব্বার,সদস্য মোঃ আব্দুল জলিল মাষ্টার ও মোঃ আব্দুল ছালাম,উপস্থিত ছিলেন,সাহাপাড়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা কারী আব্দুল লতিফ,বোয়ালমারী মসজিদের খতিব মাওলানা মোঃ আসাদুল আনসারীসহ শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।

শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৮৭ সাল থেকে প্রধান শিক্ষকসহ ৪ জন সহকারী শিক্ষক দিয়ে ধারাবাহিক ভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণির প্রায় ৭০ জন শিক্ষার্থীর মাঝে নতুন বই হাতে তুলে দেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন