বছরের প্রথম দিনে সারাদেশে
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ শুরু হয়েছে। তারাই ধারাবাহিকতায় পহেলা জানুয়ারি ২০২৬ ইং রোজ বৃহস্পতিবার সকাল ৯ টার সময় উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম দাফে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির পর্যন্ত ৪৮৯ জন শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করা হয়।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র ছাত্রীদের মাঝে বই বিতরণ করে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা। আরো উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম সিরাজী,উখিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম,উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোহাম্মদ হারুন রশিদ সহ অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ। এই সময় প্রধান শিক্ষক মোহাম্মদ হারুন রশিদ জাননা ২য় দাফে আরও বাকি ছাত্র,ছাত্রীদের পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। এই সময় বেশকিছু সংখ্যক অভিভাবকও উপস্থিত ছিলেন।

উখিয়া প্রতিনিধি 