টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনের ধাক্কায় আলিফ পাগলা (৪২) নামে এক মানসিক ভারসাম্যহীন ও বাক প্রতিবন্ধী ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ ৩১ ডিসেম্বর বুধবার দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে উপজেলার ফলদা ইউনিয়নের আগতেরিল্যা উত্তর পাড়া রেল লাইনের ওপর এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর থেকে ছেরে আসা টাঙ্গাইলগামী একটি ট্রেন আলিফ কে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই কাটা পড়ে মৃত্যুবরণ করেন।
নিহত আলিফ টাঙ্গাইল গোপালপুর উপজেলার কুমুল্লি গ্রামের কাদের মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ও বাক প্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।
ঘটনার খবর পেয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ ঘটনাস্থলে উপস্থিত হয়ে টাঙ্গাইল রেলওয়ে পুলিশকে অবহিত করে।

মোঃ হান্নান মিলন (বিভাগীয় প্রতিনিধি) 