প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

​বিজয়নগরে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

​মো: হাবিব খাঁন ব্রাক্ষনবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ মো. শান্ত মিয়া (২৫) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ২:৪৫ ঘটিকায় উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের উথারিয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

​অভিযানের বিস্তারিত
​পুলিশ সূত্রে জানা গেছে, বিজয়নগর থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে সিঙ্গারবিল ইউনিয়নের উথারিয়াপাড়া (সিঙ্গারবিল) এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন শান্ত মিয়াকে তল্লাশি করে তার হেফাজত থেকে ০৮ (আট) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
​গ্রেফতারকৃতের পরিচয়
​আটককৃত আসামির নাম মো. শান্ত মিয়া (২৫)। তিনি উখারিয়াপাড়া (সিঙ্গারবিল) গ্রামের মো. ইয়াছিন ও মোছা. রোজিনার ছেলে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন