আজ মঙ্গলবার (৩০শে ডিসেম্বর) সকাল ভোর ৬টায় এক যৌথ বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এই শোক জানানো হয়।
শোক বার্তায় উপজেলা প্রেসক্লাব দিঘলিয়া খুলনার সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান এবং সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সমাপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য, বিশেষ করে নারী শিক্ষা ও নারী উন্নয়নে তাঁর গৃহীত পদক্ষেপসমূহ স্মরণীয় হয়ে থাকবে, তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে বিশাল শোকের ছায়া নেমে এসেছে,
উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হচ্ছে।
উল্লেখ্য, আজ মঙ্গলবার ভোর ৬ টায় রাজধানীর ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বেগম খালেদা জিয়া, কিডনি, হৃদরােগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত প্রায় এক মাস যাবত তিনি ঐ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

ZAYED HOSSAIN