প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রীর শোক

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এই শোকবার্তা প্রকাশ করেন তিনি।

শোকবার্তায় নরেন্দ্র মোদী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

ভারতের প্রধানমন্ত্রী ২০১৫ সালে তাঁর ঢাকা সফরকালে বেগম খালেদা জিয়ার সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতের স্মৃতিচারণ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, খালেদা জিয়ার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার ভবিষ্যতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ অংশীদারত্বকে আরও এগিয়ে নিয়ে যাবে।

পরিশেষে মোদী মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি প্রার্থনা করেন যেন সৃষ্টিকর্তা তাঁদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন