প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

ভূমি অপরাধ আইনের প্রকাশ্য লঙ্ঘন: তাড়াশে অবৈধ খননের বিরুদ্ধে মানববন্ধন

খালিদ হাসান, স্টাফ রিপোর্টার উজ্জ্বল বাংলাদেশ

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন–২০২৩ লঙ্ঘন করে অবৈধভাবে মাটি ও পুকুর খননের প্রতিবাদে সিরাজগঞ্জের তাড়াশে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
‎
‎সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) সকালে তাড়াশ প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবৈধ মাটি ও পুকুর খননের ফলে উর্বর কৃষিজমি নষ্ট হওয়া, জলাবদ্ধতা সৃষ্টি এবং পরিবেশের মারাত্মক ক্ষতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
‎
‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা “জলাবদ্ধ কৃষিজমি, কমে যাচ্ছে উর্বর ভূমি” ও “অবৈধ পুকুর খনন বন্ধ করতে হবে” লেখা ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন। বক্তারা অবিলম্বে অবৈধ খনন কার্যক্রম বন্ধ, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং কৃষিজমি রক্ষায় প্রশাসনের কার্যকর ভূমিকা নিশ্চিত করার দাবি জানান।
‎
‎মানববন্ধন কর্মসূচিটি আয়োজন করে উপজেলা নাগরিক আন্দোলন, তাড়াশ। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
‎
‎

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন