প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

মজাদার রেসিপি : চিকেন ফুলকপি

মুক্তা হাসান

অভিনেত্রী ও মডেল মুক্তা হাসান দারুন একটি মজাদার রেসিপি দিয়েছেন। এটি হলো চিকেন ফুলকপি রেসিপি। তো, আসুন রেসিপিটি জেনে নেওয়া যাক।
উপকরণ :
আধা কেজি চিকেন, বড় সাইজের আস্ত একটি ফুলকপি, ৩ টেবিল চামচ পেঁয়াজ রসুন আদা, কাঁচা মরিচ বাটা, জিরা ও ধনে গুঁড়ো ১ চামচ করে, ৪ টেবিল চামচ সর্ষের তেল, ১ চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মত লবণ, আধা চা চামচ গরম মসলা, ২ টি তেজপাতা।
রান্নার প্রণালি :
দু’টি আলাদা পাত্রে চিকেন ও বড় বড় করে কেটে নেওয়া ফুলকপি নিন। দুটি পাত্রেই সমস্ত বাটা মসলা লবন হলুদ তেল ও গোটা পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নিন।
কড়াইতে তেল গরম করে মাংসের মিশ্রণটি ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে কড়াইতে অল্প জল গরম দিন। এরপর ফুলকপির মিশ্রণটি দিয়ে দিন। এবার ভালো করে রান্না হতে দিন।
গ্রেভিটা ঘন হয়ে গেলে বাটা গরম মসলা দিয়ে নেড়ে নামিয়ে নিন। এই চিকেন ফুলকপি রেসিপিটি রুটি, ভাত,পোলাও, ফ্রাইড রাইস, নান সবকিছু সাথেই খেতে ভালো লাগে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন