প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

আকস্মিক পরিদর্শনে থানার কার্যক্রম পর্যবেক্ষণ

মোঃ আজগার আলী, সাতক্ষীরা

সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় আকস্মিক পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম। সোমবার (১৫ ডিসেম্বর) এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে শ্যামনগর থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে। অভিবাদন মঞ্চে সালামী গ্রহণ শেষে তিনি থানার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

মতবিনিময়কালে পুলিশ সুপার মহোদয় থানার শৃঙ্খলা, দায়িত্ববোধ ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রতিটি পুলিশ সদস্যের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে হলে জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। থানাভিত্তিক বিট পুলিশিং কার্যক্রমকে আরও জোরদার করা, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং মানবিক দৃষ্টিভঙ্গিতে সেবা প্রদান করার নির্দেশনা দেন পুলিশ সুপার। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে পুলিশি সেবাকে আরও কার্যকর ও গতিশীল করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় থানার বিভিন্ন রেজিস্টার, নথিপত্র ও সার্বিক ব্যবস্থাপনা পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ খালেদুর রহমান, ইন্সপেক্টর (তদন্ত) জনাব মোঃ পিয়ারউদ্দিনসহ থানার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন