প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

তাড়াশে খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

‎খালিদ হাসান, স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ

‎সিরাজগঞ্জের তাড়াশে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আহত জুলাই যোদ্ধা ও ইনকালাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর দ্রুত সুস্থ্যতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন ওই দোয়া মাহফিলের আয়োজন করে।

‎রবিবার বিকেলে নওগাঁ ইউনিয়নের মহিষলুটি ঈদগাঁ মাঠে ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি আবু সাইদের  সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পৌর বিএনপি’র সাবেক আহবায়ক তপন গোস্বামী, যুগ্ম আহবায়ক হাসান ইকবাল শহিদ, সাংগঠনিক জিয়াউর রহমান জিয়া, নওগাঁ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও জুলাই যোদ্ধা শাহিন বাবু, জুলাইযোদ্ধা সাব্বির খন্দকার প্রমূখ।

‎এ সময় প্রধান অতিথির বক্তব্যে তপন গোস্বামী বলেন, বেগম খালেদা জিয়া এখন জাতীয় নেতা। জাতী, ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সমগ্র জাতী তার সুস্থতার দোয়ায় এক কাতারে সামিল হয়েছে। তিনি আজ সর্বজন শ্রদ্ধেয় এক মহীয়সী নারী। তাই তাঁর সুস্থ্যতা কামনায় জাতী আজ ঐক্যবদ্ধ। তিনি আরো বলেন, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে ৫৩ বছরে জাতীয়তাবাদী দল থেকে কাউকে দলীয় মনোনয়ন দেয়া হয়নি। তাই এ বারের জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মাঠ পর্যায়ে পুণঃমূল্যায়ন করে খন্দকার সেলিম জাহাঙ্গীরকে মনোনয়ন দেয়ার দাবী জানান।

পরে দোয়া মাহফিলে শেষে সিরাজগঞ্জ-৩ আসনে খন্দকার সেলিম জাহাঙ্গীরকে মনোনয়ন দেয়ার দাবীতে মহিষলুটি মহাসড়কে নওগাঁ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সগযোগী সংগঠনের নেত্রীবৃন্দ এক বিক্ষোভ মিছিল করে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন