প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

ঈশ্বরদী জংশন স্টেশনে মাদকসহ গ্রেফতার-১

মোঃ ওমর ফারুক (সানি)

পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশনে রাজশাহী কমিউটার ট্রেনে তল্লাশির সময় ভারতীয় তৈরি কোডিন ফসফেট মিশ্রিত ‘চকোপ্লাস’ কথিত মাদকদ্রব্য সহ এক যুবককে গ্রেফতার করেছে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ৮টা ৫৫ মিনিটে ঈশ্বরদী রেলওয়ে থানার টিজি পার্টি রাজশাহী কমিউটার ট্রেনে নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় ট্রেনের ‘জ’ নং বগির করিডোরে দাঁড়িয়ে থাকা মোঃ মাবুদ আলী (২২)-এর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরবর্তীতে ট্রেনটি ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের ৩ নম্বর প্লাটফর্মে পৌঁছালে সন্দেহভাজনের ডান হাতে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ৩০ বোতল ভারতীয় তৈরি কোডিন ফসফেট মিশ্রিত ‘CHOCO+’ কথিত মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় মোঃ মাবুদ আলীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে ঈশ্বরদী রেলওয়ে থানায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার মামলা নং-০৩ (তারিখ: ১২/১২/২০২৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬ (১) ধারার সারণির ১৪ (খ) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

রেলওয়ে পুলিশ জানায়, রেলপথে মাদক পাচার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন