প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

নারীর লজ্জা

শাম্মী তুলতুল

তুমি মা বোন,কন্যা স্ত্রী
তুমি জান্নাতের দরজা
নারীর লজ্জা থাকতে হয়।

তোমার মাঝে সকল সুন্দর,
সকল গুণ স্থায়ী করেছেন সৃষ্টিকর্তা
তাই নারীর লজ্জা থাকতে হয়।

দিয়েছেন মায়াবী হরিণীর চোখ
ঘায়েল করার মতো অটুট শক্তি
জানতো নারীর লজ্জা থাকতে হয়।

করেছেন আবেগীর সাগরে মত্ত
মমতার পাহাড়ে অতৃপ্ত
তাই নারীর লজ্জা থাকতে হয়।

তুমি সকল জয়ের দেবী
কল্যাণের বার্তার বাহক
হে নারী তোমার লজ্জা থাকতে হয়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন