দিঘলিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম এর সাথে তার অফিস কক্ষে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় করেন। মতবিনিময় কালে অফিসার ইনচার্জ বলেন, নাগরিক ও সাংবাদিকদের সাহায্য ছাড়া থানা এককভাবে কোন পরিবর্তন আনতে পারেনা। দূর্নীতির উর্ধ্বে থেকে আমরা দায়িত্ব পালন করতে সর্বদা সচেষ্ট থাকবো।দূর্নীতি কে প্রশ্রয় দেওয়া হবেনা।পরবর্তীতে বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন মাদকের বিষয় জিরো টলারেন্স। আইন শৃঙ্খলা যাতে ভেঙে না পরে সে দিকে সবার নজর রাখতে হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ডাঃ সৈয়দ আবুল কাসেম সভাপতি সৈয়দ জাহিদুজ্জামা সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম সহ সভাপতি শেখ ইব্রাহিম সহ সাধারণ সম্পাদক আবিদ আজাদ প্রচার সম্পাদক জাহিদ হোসেন সদস্য আবদুল কুদ্দুস মোল্লা, মো ইসমাইল হোসেন, মোঃ সোহাগ বিশ্বাস প্রমুখ।

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি- খুলনা, উজ্জ্বল বাংলাদেশ