প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপা

নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর) নির্বাচনী এলাকায় মনোনয়ের দৌড়ে ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। তবে এ আসনে দলটির চূড়ান্ত তালিকায় স্থান হয়নি তার। বিএনপির টিকিট পেয়েছেন সেলিম রেজা।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিরাজগঞ্জ-১ আসনের প্রার্থী হিসেবে সেলিম রেজার নাম ঘোষণা করেন।
মনোনয়ন না পেলেও নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন কনকচাঁপা। প্রার্থীদের নতুন তালিকা প্রকাশের পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে ফেসবুকে এক সংক্ষিপ্ত পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’। পোস্টে এই সন্তুষ্টি বা কৃতজ্ঞতার পেছনে নির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেননি তিনি।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন