প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

ভূঞাপুরে খোলা অবস্থায় বালু পরিবহন বন্ধে কঠোর নির্দেশ

মোহাম্মদ সোহেল, বিশেষ প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ভূঞাপুরে খোলা ও ঝুঁকিপূর্ণভাবে বালু পরিবহনের দায়ে একজন চালককে অর্থদণ্ড প্রদান করেছে স্থানীয় প্রশাসন। এ ঘটনায় খোলা অবস্থায় বালু পরিবহন বন্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সারে সাতটায় ভূঞাপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা পরিষদ সংলগ্ন স্থানে ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া খোলা অবস্থায় ঝুঁকিপূর্ণভাবে বালু বহনের দায়ে চালক আয়নালকে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর আওতায় ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। উপজেলা প্রশাসন পরিচালিত এ অভিযানে অস্বাস্থ্যকর ও বিপজ্জনক পরিবহন ব্যবস্থা বন্ধে নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অপরিশোধিত ও খোলা বালু পরিবহনের কারণে সড়কে ধুলার প্রাদুর্ভাব, দুর্ঘটনার ঝুঁকি এবং পরিবেশ দূষণ বাড়ছে। এ অবস্থার পরিপ্রেক্ষিতে এখন থেকে খোলা অবস্থায় বালু পরিবহন করলে পরিবহনকারী যানবাহন, সংশ্লিষ্ট ঘাট কর্তৃপক্ষসহ সকলকে জবাবদিহিতার আওতায় আনা হবে বলে জানিয়েছে প্রশাসন।

এ প্রসঙ্গে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্কবার্তা দিয়ে জানান, “নিজেদের অবস্থান থেকে অবশ্যই সতর্ক হতে হবে। বালু পরিবহনে নির্ধারিত নিয়ম মানতে হবে। খোলা যানবাহনে বালু পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। যারা এ নির্দেশ অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই সক্রিয় ভূমিকাকে স্বাগত জানিয়েছেন এবং দীর্ঘমেয়াদে এর কঠোর বাস্তবায়ন কামনা করেছেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন