প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

বিয়ের দিনের অজানা কথা শোনালেন বুবলী

ইউ বি টিভি ডেস্ক

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। মেগাস্টার শাকিব খানের প্রসঙ্গ হোক বা নিজের কাজ; সবসময়ই থাকেন আলোচনার কেন্দ্রে। সম্প্রতি রাজধানীতে একটি ফ্যাশন ইভেন্টে জাঁকজমকপূর্ণ বধূবেশে হাজির হয়ে ফের নজর কাড়লেন এই তারকা। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় উঠে এল তার নিজের বিয়ে, ছেলে শেহজাদ খান বীর এবং ভবিষ্যৎ পরিকল্পনার নানা কথা।
এই অনুষ্ঠানে বুবলীকে দেখা যায় এক রাজকীয় সাজে; গাঢ় বেগুনি রঙের একটি জমকালো লেহেঙ্গা শাড়িতে; বধূ বেশে। শাড়ি জুড়ে ছিল সোনালি ও রুপালি সুতার নিপুণ কারুকাজ আর পাথরের ঝিলিক, যা তার আভিজাত্যকে আরও বাড়িয়ে তুলেছিল। গলায় ভারী নেকলেস, কানে বড় দুল এবং সিঁথিতে টিকলি- সব মিলিয়ে রাজকীয় সাজে তাকে লাগছিল অনবদ্য।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের বিয়ের স্মৃতিচারণ করেন বুবলী। বলেন, ‘আমার বিয়ের সাজটা খুব ছিমছাম ছিল। শাড়ি পরেছিলাম। যেহেতু আমরা মিডিয়া ব্যক্তিত্ব, তাই কিছু গোপনীয়তার বিষয় ছিল। খুব ধুমধাম করে অনুষ্ঠান হয়নি, ঘরোয়াভাবেই হয়েছিল। তবে আমি আমার মনের মতো করেই সেজেছিলাম, খুব ন্যাচারাল লুকে।’
বিয়েবাড়ির খাওয়া-দাওয়া প্রসঙ্গে বুবলী জানান, সাধারণত রিচ ফুড এড়িয়ে চললেও বিয়েবাড়িতে তিনি ডায়েট মানেন না। সঙ্গে জানালেন এক অজানা কথাও! বললেন, শাকিব ও তার পছন্দের খাবার একই।
বুবলী বলেন, ‘বিয়েবাড়িতে ঢোকার পরই সবার আগে খাবারের দিকে মনোযোগ থাকে। চোখের ক্ষুধাই আসল। আমার এবং আমার বরের (শাকিব খান) দুজনেরই মাছ ও সবজি খুব পছন্দ। তবে বিয়েতে তো রিচ ফুড থাকেই, সেদিন আর ডায়েট করা হয় না।’

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন