প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

দীর্ঘ এক দশক পর ভূঞাপুরে চালু হলো মুক্তিযোদ্ধা কমপ্লেক্স

খঃ আউয়াল ভাসানী বিশেষ প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরে নির্মাণের পর প্রায় এক দশক অকার্যকর থাকার পর অবশেষে উদ্ধোধন করা হয়েছে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কার্যক্রম। রবিবার (৩০ নভেম্বর) সকালে ভূঞাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মুক্তিযোদ্ধা সংসদ ভবন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কমপ্লেক্সের কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান । জানা যায়, ২০১৬ সালে ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ভবনটির নির্মাণকাজ শেষ হলেও আইনি জটিলতা ও নানা জটিলতার কারণে প্রায় দশ বছর এটি অব্যবহৃত ছিল।দীর্ঘদিন অকার্যকর থাকায় ভবনটি তার জৌলস হারিয়েছিল। গত সেপ্টেম্বর মাসে এক সংবাদমাধ্যমে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি নিয়ে পুনরায় নড়েচড়ে বসে প্রশাসন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, “বিধিমালা অনুযায়ী যারা আবেদন করেছেন তাদের বরাদ্দ দিয়ে আজ থেকে ভবনটি ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে”। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মো. চাঁদ মিয়ার সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল হাসান, মৎস্য কর্মকর্তা রিমা আক্তার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, দরপত্র আহ্বানের মাধ্যমে ভবনের ভেতরের দোকানগুলো সঠিকভাবে বরাদ্দ দেওয়া হয়েছে, যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভবনের কার্যক্রম শুরু হলো। স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ দীর্ঘদিন ধরে অকার্যকর এই ভবনটির কার্যক্রম শুরুর দাবি জানিয়ে আসছছিল।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন