সিরাজগঞ্জের কাজিপুরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ মিলাদ মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা। রবিবার বেলা ১১ টায় কাজিপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজা।
রোগমুক্তি কামনা করে সবার নিকটে দোয়া চেয়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র প্রভাষক আব্দুস সালাম, এ্যাডভোকেট রবিউল হাসান, যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম, লিটন আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলু প্রমূখ। পরে দোয়া পরিচালনা করেন মৌলভী মজনু। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মিগণ অংশ নেন।

অঞ্জনা চৌধুরী, নির্বাহী সম্পাদক উজ্জ্বল বাংলাদেশ 