প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

ভাঙ্গুড়ায় মাদক সেবীকে কারাদণ্ড

মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় এক মাদক সেবী মোঃ রাশেদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৌর সভার পাশে ভদ্র পাড়া বাঁশ ঝাড় এলকায় অভিযান চালিয়ে সিরাজগঞ্জ শাহজাদপুর এলাকার বাসিন্দা মোঃ আকিমদ্দিনের ছেলে মাদক সেবী মোঃ রাশেদুল ইসলাম কে (৪৫) গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা।

সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, এ সময় তার কাছ থেকে গাঁজা জব্দ করা হয়।

বাঁশ ঝাড়ে মাদক সেবন করার সময় ভ্রাম্যমাণ আদালত আটক করে। পরে উভয়কে ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায় তিনি মিল্ক ভিটায় চাকরি করছেন মাদকাসক্তের কারণে তার চাকরিটা চলে যায় ।তিনি ভাঙ্গুড়া ভদ্রপাড়ায় ভাড়া থাকেন, তিনি ভাঙ্গুড়ার স্থানীয় বাসিন্দা নয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাবনা জেলার উপপরিদর্শক মো. শের আলম জানান, মোঃ রাশেদুল ইসলাম কে পাবনা জেল হাজতে পাঠানো হবে। এর আগে তিনি মাদক সেবনের অপরাধে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(৫) ধারার অধীনে ওই মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন