টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী পোস্টার লাগানোর কাজে ব্যস্ত সময় পার করেছেন বিএনপির নেতা-কর্মীরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোবিন্দাসী এলাকায় ধানের শীষ প্রতীকের পোস্টার লাগাতে ব্যস্ত থাকতে দেখা যায় স্থানীয় বিএনপির একাধিক নেতাকে। উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ ফরহাদ তালুকদার, গোবিন্দাসী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান (রঞ্জু), বিএনপি সমর্থিত সাবেক বিএসসি শিক্ষক আব্দুল আজিজ, ৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ মোল্লা এবং ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ চান মিয়া। এ সময় তারা এলাকার বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে দলীয় প্রতীকের পোস্টার লাগানোর পাশাপাশি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। এই কর্মসূচিকে স্থানীয় পর্যায়ে দলের নির্বাচনী প্রস্তুতি ও জনসংযোগের অংশ হিসেবে দেখা হচ্ছে।

খঃ আউয়াল ভাসানী টাঙ্গাইল প্রতিনিধি 