টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ প্রদান করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শরীফা হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষা বিস্তারে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।” এ সময় তিনি শিক্ষার্থীদের মাঝে বিদ্যালয়ের ব্যাগ ও টিফিন বক্স তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মুখে ছিল আনন্দের ঝলক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রাফিউল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

মোহাম্মদ সোহেল, বিশেষ প্রতিনিধি: 