প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

ঈশ্বরদীতে ট্রেনের নিচে মাথা দিয়ে এক যুবকের আত্মহত্যা

মোঃ জাহাঙ্গীর আলম পাবনা (ঈশ্বরদী)

ঈশ্বরদীতে ট্রেনের নিচে মাথা দিয়ে জাহাঙ্গীর নামের এক যুবক আত্মহত্যার করেছেন ট্রেন আসার অপেক্ষায় থাকার পর ট্রেন আসামাত্র রেল লাইনের উপর ঝাপিয়ে পড়ে সেই যুবক রবিবার ( ২৩ নভেম্বর ) দুপুর সোয়া ১২ টার সময় ঈশ্বরদী রেলওয়ে গেটে এ ঘটনা ঘটে।
আত্মহত্যাকারী জাহাঙ্গীর সরদার (২৭) উপজেলার পৌর শহরের পৌষ্ট অফিস মোড়স্থ মৃত ঈমান আলী সরদারের ছেলে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, গোবরা এবং রাজশাহীর মধ্যে চলাচলকারী টুঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেনটি ঐ সময়ে রেলওয়ে গেট এলাকায় পৌঁছালে দৌঁড়ে এসে ট্রেনের সামনে ঝাঁপদেয় ঐ যুবক। এতে তৎক্ষনাত তার দেহটি দ্বিখন্ডিত হয়ে যায় ।
খবর পেয়ে ঈশ্বরদী জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
ঈশ্বরদী জি আর পি থানার উপ পরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, দূর্ঘটনার খবর পেয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদহেটির সুরতহাল সম্পন্ন করেছে। আইনানুগ সকল কার‌্যক্রম শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন