প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

টাঙ্গাইল যমুনা আঞ্চলিক প্রেস ক্লাবে ‘দৈনিক বাংলাদেশ সমাচার’ পত্রিকার ১০ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

মোঃ মিজানুর সরকার (বিশেষ প্রতিনিধি)

আজ শনিবার ২২ নভেম্বর টাংগাইল ভুঞাপুর যমুনা আঞ্চলিক প্রেসক্লাবে‘দৈনিক বাংলাদেশ সমাচার’ পত্রিকার ১০ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।

২০১৫ সালে যাত্রা শুরুর পর থেকেই পত্রিকাটি দেশের পাঠকদের কাছে নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম হিসেবে স্থান করে নিয়েছে।

পত্রিকার ঢাকা বিভাগীয় প্রধান বলেন, “শুরু থেকেই আমরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের আস্থা অর্জনে কাজ করেছি। ভবিষ্যতেও স্বচ্ছতা ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা অব্যাহত থাকবে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি জনাব মোঃ আব্দুল হান্নান মিলন তালুকদার। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন জনাব মোহাম্মদ সোহেল সাধারণ সম্পাদক যমুনা আঞ্চলিক প্রেসক্লাব। আর উপস্থিত ছিলেন সাংবাদিক বৃন্দ।

জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পাঠক মোঃ আল-আমিন বিশ্বাস( গীতিকার বাংলাদেশ টেলিভিশন) বলেন,গ এই পত্রিকাটিতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে থাকে। সঠিক তথ্য তুলে ধরে। জাতীয় রাজনীতি আন্তর্জাতিক খেলা বিনোদন তথ্যপ্রযুক্তি সহ সকল প্রকার সংবাদ পড়তে পারি। এজন্যই পত্রিকাটি সকল পাঠকের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে।

অনুষ্ঠানে বিজ্ঞাপনদাতা, সাংবাদিক, পাঠক ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নিয়ে ছিলেন। পত্রিকা কর্তৃপক্ষ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন