র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ইং ১৯ নভেম্বর ২০২৫ তারিখ রাত্রী-০০.১০ ঘটিকায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষীপুর আইডি বাগানপাড়া (রবিদাসপুর) নামক এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ মতি (২৫), পিতা-মোঃ নুর ইসলাম কুনু, সাং-দাসপুকুর, থানা-রাজপাড়া, রাজশাহী মহানগর, ২। মোঃ আমির হামজা (২৫), পিতা-মোঃ হেলাল উদ্দিন, সাং-এলাইপুর, থানা-শাচোল, জেলা-চাঁপাইনবাবগঞ্জ, এ/পি সাং-ষষ্ঠীতলা, থানা-বোয়ালিয়া, ৩। মোঃ মিলন (৪২), পিতা-মৃত মুজিবর রহমান, সাং-তেরখাদিয়া, ৪। মোঃ আকাশ (১৯), পিতা-মোঃ এনামুল ইসলাম, সাং-ভাবতলা বাশের আড্ডা, উভয় থানা-রাজপাড়া, সর্ব-রাজশাহী মহানগর, ৫। মোঃ আশিকুর রহমান (১৯), পিতা-মোঃ কুদ্দুস, সাং-পরাণপুর, থানা-পত্নীতলা, জেলা-নওগাঁ, ৬। মোঃ হিরা (২৬), পিতা-মোঃ মাইনুল ইসলাম, সাং-মধুভাঙ্গা, থানা-বোয়ালিয়া, ৭। মোঃ হাসিনুর শেখ (৪০), পিতা-মৃত নূরনবী, সাং-লক্ষীপুর ভাটাপাড়া, থানা-বাজপাড়া, উভয় রাজশাহী মহানগরকে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত গাঁজা ২৯১ গ্রাম, ট্যাপেন্টাডল ১৩১ পিচ, ইয়াবা ৪৬ পিচ, হেরোইন ০৭ গ্রাম, মোবাইল- ০৫ টি ও নগদ ৭০০০/- টাকা উদ্ধার করে। স্থানীয় জনগণের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি জানতে পারে যে, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষীপুর আইডি বাগানপাড়া নামক এলাকার গলিতে বর্তমানে ব্যাপক হারে সকল প্রকারের মাদকের কেনা-বেচা বৃদ্ধি পেয়েছে। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল উক্ত স্থানটি নিবিড় ভাবে পর্যবেক্ষনে রাখে এবং অদ্য তারিখ রাতে একটি আভিযানিক দল উক্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ০৭ জন মাদক কারবারীকে মাদক বিক্রয় রত অবস্থায় গ্রেফতার করে এবং তাদের নিকট হতে ২৯১ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ১৩১ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪৬ পিচ ইয়াবা ও ০৭ গ্রাম হেরোইন উদ্ধার করে।
ধৃত আসামীগন এলাকার সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বুচরা ও পাইকারী ভাবে বহন করে আসছিল। তাছাড়া ধৃত আসামীগন নিজেরাও বিভিন্ন ধরণের মাদক সেবন করে। মাদক কারবারী চক্রের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে।
উক্ত আসামিগনদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন স্টাফ রিপোর্টারঃ উজ্জ্বল বাংলাদেশ টিভি