পাবনার ভাঙ্গুড়ায় সেঞ্চুরি টেইলার্সের মালিক জিয়াউর রহমান নিখোঁজ হয়েছে। সে উপজেলার পৌরসভার ৪নং ওয়ার্ডের উত্তর সারুটিয়া ওয়াবদা এলাকার মৃত শাহজাহান আলী ছেলে।
(১৯ নভেম্বর) দুপুর আড়াই টার দিকে তার ভাঙ্গুড়া বাজারের কাপড় দোকান থেকে নিখোঁজ হয়।
তার ছোট ছেলে মোঃ ইজাজ হোসেন বলেন, আমি বাসা থেকে খাবার নিয়ে দোকান গিয়ে শুনি বাবা দোকানে নেই।দোকানে কাউকে কিছু না জানিয়ে বের হয়ে গেছেন। যাওয়ার সময় আমার বাবা একটি চিরকুট লিখে রেখে যায়। চিরকুটে সে লিখেছে, দোকান সংসার চালাইতে পারলাম না,তাই দুনিয়া ত্যাগ করিলাম কেউ দায়ী নয়। তারপর তার নিজের নাম জিয়াউর রহমান লিখে ১৯/১১/২০২৫ ইং তারিখ লিখে গেছেন।
এবিষয়ে ভাঙ্গুড়া থানায় একটি জিডি করা হয়েছে।

Abdul Aziz 