প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

বিএফএ নব নির্বাচিতদের শপথ গ্রহন অনুষ্ঠিত

জি আর রওনক, রাজশাহী প্রতিনিধি

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) রাজশাহী জেলা ইউনিটের ২০২৫-২৭ মেয়াদে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজশাহী নগরীর মুনলাইট গার্ডেন কনভেনশন সেন্টারে দুপুরে এ শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষি সম্প্রসারনণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বিএডিসি রাজশাহীর যুগ্ম পরিচালক (সার) জুলফিকার আলী, বিএডিসি ডিলার এসোসিয়েশন রাজশাহীর সভাপতি ও বিএনপি নেতা মাহফুজুল হাসনাইন হিকোল ও সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন মুন্সী।

বিএফএ রাজশাহীর নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান ফজলুল করিম’র সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন বিএডিসি ডিলার এসোসিয়েশন রাজশাহীর সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন মুন্সী।

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এডিডি ডিএই ড. মো: আব্দুল মজিদ, নবনির্বাচিত সভাপতি ওছমান আলী, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, বিএফএ রাজশাহী ইউনিটের সচিব হাবিবুর রহমান ফ্লাওয়ার সহ নবনির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দ ও রাজশাহী জেলার ডিলাররা উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন